09 September 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 08:54 AM, 09 September 2026.
Digital Solutions Ltd

সরকারি হিসাবে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যু হাজার পার

সরকারি হিসাবে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যু হাজার পার

Publish : 08:54 AM, 09 September 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই তিন জন নিয়ে সংক্রামক ভাইরাসজনিত এই রোগ ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়ালো। এ সময়ের মধ্যে ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, নিশ্চিত হামে ১০০ জন এবং উপসর্গ নিয়ে ৯০২ জনের মৃত্যু হয়েছে। সে হিসেব হিসেবে এক হাজার ২ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে দুজন মারা গেছে।

 হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫৬ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৫, বরিশালে ৫৭, ময়মনসিংহে ৭৭, খুলনায় ৩৭ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১১৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪ জন।

ঢাকা বিভাগে ভর্তি ৩৪৯ জন, রাজশাহীতে ৩২, সিলেটে ১৮০, চট্টগ্রামে ২২০, বরিশালে ১৩৮, ময়মনসিংহে ৪১, খুলনায় ৫৭, রংপুরে ১৭ জন।

এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৭ হাজার ৩৯৩। তাদের মধ্যে ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন হাসপাতাল ছেড়েছে।

আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫৮০। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৯০৪।

সারা দেশে হামের উপসর্গ নিয়ে অনেকেই হাসপাতালে যান। তবে সবার নমুনা পরীক্ষা না হওয়ায় হামের বিস্তৃতি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কঠিন। এ ক্ষেত্রে সরকারি হিসাবের উপরই পরিসংখ্যানের জন্য ভরসা করতে হচ্ছে। এ ক্ষেত্রে সরকারি হিসাবের উপরই পরিসংখ্যানের জন্য ভরসা করতে হচ্ছে।

টিকা দেওয়ার পরেও হাম ও এ রোগের উপসর্গ নিয়ে প্রতিদিন শিশুর প্রাণহানি হচ্ছে। সংক্রমণও কমছে না। বিশেষজ্ঞরা মোটা দাগে হামের প্রকোপ না কমার দুটি কারণ বলেছেন। এগুলো হল-অনেক শিশুর টিকা না পাওয়া এবং হাম মোকাবিলায় ‘গাইডলাইন’ বা নির্দেশিকা না করা।

হাম পরিস্থিতি এতদিন পর্যন্ত লম্বা হওয়া এবং মৃত্যু ঠেকাতে না পারার বিষয়ে তারা সরকারের অবহেলা দেখছেন। তারা বলছেন, টিকা দেওয়ার পর এখন অ্যান্টিবডি যাচাই করা উচিত, আদতেই টিকা পাওয়া শিশুদের মধ্যে রোগ প্রতিরোধের প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হল কিনা।

বিশেষজ্ঞদের মতে, সময় মতো সঠিক সিদ্ধান্ত মাঠে বাস্তবায়ন করা গেলে হামের প্রকোপ এ পর্যায়ে আসত না।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সরকারি হিসাবে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যু হাজার পার শিরোনাম পুলিশের চাকরিতে বাড়ছে মানসিক চাপ, সাড়ে ৭ বছরে ৭৫ জনের আত্মহত্যা শিরোনাম ভেনিস চলচ্চিত্র উৎসবে ইলন মাস্ককে নিয়ে প্রামাণ্যচিত্র, যেভাবে দেখানো হলো শিরোনাম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বলা যাবে না শিরোনাম যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য সংঘাত: দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক অর্থনীতির নতুন সংকট শিরোনাম রাজকীয় দায়িত্ব পাবেন না—চিঠি পেয়ে বিস্মিত যুক্তরাজ্যে ফেরা হ্যারি-মেগান