09 September 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 08:51 AM, 09 September 2026.
Digital Solutions Ltd

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বলা যাবে না

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বলা যাবে না

Publish : 08:51 AM, 09 September 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ কথা জানানো হয়।

পরিপত্রে বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাঁদের পদবির আগে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তাই সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতরূপে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। সিদ্ধান্তটিকে অতি গুরুত্বপূর্ণ উল্লেখ করে অনতিবিলম্বে এটি কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সরকারি হিসাবে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যু হাজার পার শিরোনাম পুলিশের চাকরিতে বাড়ছে মানসিক চাপ, সাড়ে ৭ বছরে ৭৫ জনের আত্মহত্যা শিরোনাম ভেনিস চলচ্চিত্র উৎসবে ইলন মাস্ককে নিয়ে প্রামাণ্যচিত্র, যেভাবে দেখানো হলো শিরোনাম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বলা যাবে না শিরোনাম যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য সংঘাত: দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক অর্থনীতির নতুন সংকট শিরোনাম রাজকীয় দায়িত্ব পাবেন না—চিঠি পেয়ে বিস্মিত যুক্তরাজ্যে ফেরা হ্যারি-মেগান