27 October 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 10:22 AM, 26 October 2026.
Digital Solutions Ltd

সফল হতে বিল গেটসের পরামর্শ, কাজে লাগাতে পারেন আপনিও

সফল হতে বিল গেটসের পরামর্শ, কাজে লাগাতে পারেন আপনিও

Publish : 10:22 AM, 26 October 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের নাম জানেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। প্রযুক্তির দুনিয়ায় বিপ্লব ঘটানোর পাশাপাশি তিনি হয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। কিন্তু সাফল্যের পেছনে কেবল অর্থ বা মেধা নয়, কাজের প্রতি ভালোবাসা, জানার আগ্রহ, দূরদর্শিতা আর বড় স্বপ্ন দেখার সাহসও গুরুত্বপূর্ণ।

বিল গেটসের কর্মজীবন থেকে পাওয়া যায় এমন কিছু শিক্ষা, যা কাজে লাগতে পারে নিজের জীবনেও। এখন জেনে নেওয়া যাক সফলতার জন্য বিল গেটসের দেওয়া ১০টি পরামর্শ।

নিজের পছন্দের কাজ করা

ছোটবেলা থেকেই কম্পিউটারের প্রতি আগ্রহ ছিল গেটসের। নতুন কিছু তৈরির আনন্দ তাকে উৎসাহিত করত। তিনি মনে করেন, যে কাজ ভালো লাগে তাতে আগ্রহ ধরে রাখা সহজ হয়। সেই আগ্রহই কোনো ব্যক্তিকে সাফল্যের পথে এগিয়ে নিতে পারে।

বড় লক্ষ্য ঠিক করা

গেটস সব সময় বড় লক্ষ্য নিয়ে এগিয়েছেন। অন্যরা যা অসম্ভব মনে করত, তা করার চেষ্টা করেছেন। তাই নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ না করে বড় লক্ষ্য ঠিক করার পরামর্শ দেন তিনি।

কাজের আগ্রহ ধরে রাখা

নতুন কোনো কাজ শুরু করা বা কঠিন দায়িত্ব সামলানো, এই দুই ক্ষেত্রেই আগ্রহ জরুরি। বাধা এলেও এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আগ্রহ ধরে রাখতে পারলে লক্ষ্য অর্জনের পথে এগোনো সহজ হয় বলে মনে করেন বিল গেটস।

মনোযোগ ধরে রাখা

কাজে মনোযোগ দেওয়ার ক্ষমতা গেটসকে এগিয়ে যেতে সাহায্য করেছে। কাজের সময় অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরে থাকার কথা একাধিকবার বলেছেন তিনি। তার পরামর্শ, যে কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটিতে মন দিন।

জানার আগ্রহ রাখা

বই পড়া, নতুন বিষয় জানা এবং নানা বিষয়ে খোঁজ নেওয়ার অভ্যাস ছিল গেটসের। তিনি প্রায়ই বলেন, নতুন কিছু জানার আগ্রহ নতুন সুযোগ তৈরি করে। তাই শেখার আগ্রহ কখনো বন্ধ করা যাবে না।

ভবিষ্যতের কথা ভাবা

শুধু বর্তমান নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। সামনে কী হতে পারে, তা নিয়েও ভাবতে হবে। বিল গেটসের পরামর্শ, ব্যবসা বা ব্যক্তিগত উন্নতি নিয়ে আগেভাগে পরিকল্পনা করলে লক্ষ্য অর্জন সহজ হয়।

প্রযুক্তির সুবিধা নেওয়া

প্রযুক্তি কীভাবে মানুষের কাজ সহজ করতে পারে, তা বুঝেছিলেন গেটস। তিনি জানতেন, প্রযুক্তির সঠিক ব্যবহার কাজের গতি ও দক্ষতা বাড়ায়। বিল গেটসের পরামর্শ হলো, নিজের কাজের উপযোগী প্রযুক্তি ও সরঞ্জাম কাজে লাগাতে হবে।

নিজের সিদ্ধান্তের ওপর আস্থা রাখা

ব্যক্তিগত কম্পিউটারের ভবিষ্যৎ নিয়ে গেটসের স্পষ্ট ধারণা ছিল। সেই ধারণার ওপর ভর করেই তিনি মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। আর সবসময় নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। বিল গেটসের পরামর্শ হলো, অনিশ্চিত পরিস্থিতিতে নিজের বিচারবুদ্ধির ওপর আস্থা রাখা জরুরি। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজনীয় তথ্যও যাচাই করতে হবে।

কোন বিষয়টি গুরুত্বপূর্ণ, তা বোঝা

বিল গেটস মনে করেন, সাফল্য মানেই ভালো ফল বা প্রচলিত অর্জন নয়। কোন কাজ সত্যিকার অর্থে এগিয়ে যেতে সাহায্য করবে, তা বুঝতে হবে। তারপর সেই কাজেই সময় ও শ্রম দেওয়ার পরামর্শ দেন তিনি।

সহমর্মী ও আশাবাদী হওয়া

গেটস মনে করেন, বিশ্বের বড় সমস্যাগুলো সমাধানে আশাবাদ ও সহমর্মিতা গুরুত্বপূর্ণ। তার পরামর্শ হলো, কেবল নিজের জন্য ভালো কিছুর আশা করলেই হবে না। অন্যের সমস্যা বোঝার চেষ্টা করতে হবে এবং মানুষের উপকারে আসে, এমন কাজ করতে হবে।

বিভিন্ন বক্তৃতায় গেটস বলেছেন, সাফল্য এক দিনে আসে না। নিজের পছন্দের কাজ করা, নিয়মিত শেখা, মনোযোগ ধরে রাখা এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার মতো অভ্যাসগুলো ধীরে ধীরে এগিয়ে যেতে সাহায্য করে।

WORLD NEWS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে এই অসম্মান কেন শিরোনাম বিজয়কে হাজারবারও যদি বিয়ে করতে হয়, করব: রাশমিকা মান্দানা শিরোনাম প্রয়োজনে ক্রসফায়ার: কেরামতি দেখাতে গিয়ে বেকায়দায় ফকির! শিরোনাম মুক্তিযোদ্ধাকে কবর দিতে জামায়াতের বাধা, নির্বিকার-নির্লিপ্ত এনসিপি শিরোনাম সফল হতে বিল গেটসের পরামর্শ, কাজে লাগাতে পারেন আপনিও শিরোনাম বাংলাদেশে একটি ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী