08 September 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 08:32 PM, 09 August 2026.
Digital Solutions Ltd

টরন্টোয় মিশিগান ডেমোক্র্যাট নেতা মিনহাজ চৌধুরীকে সংবর্ধনা

টরন্টোয় মিশিগান ডেমোক্র্যাট নেতা মিনহাজ চৌধুরীকে সংবর্ধনা

Publish : 08:32 PM, 09 August 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক সংগঠন ‘সাউথ এশিয়ান আমেরিকান লেবার’ (আসাল)-এর মিশিগান চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল , ডেমোক্রেটিক পার্টি নেতা মিনহাজ চৌধুরীর কানাডা আগমন উপলক্ষে টরন্টোতে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ আগস্ট (শনিবার) রাত ১০টায় ডেনফোর্থে অবস্থিত ‘সাপ্তাহিক ভোরের আলো’ পত্রিকা কার্যালয়ে টরন্টোর বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সাপ্তাহিক ভোরের আলো পত্রিকার সম্পাদক ও কমিউনিটি ব্যক্তিত্ব খন্দকার আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।

সভায় সংবর্ধিত অতিথি মিনহাজ চৌধুরী তাঁর সংক্ষিপ্ত সফরে কানাডার বাংলাদেশি প্রবাসী ও সংগঠকদের সাথে কুশল বিনিময় করেন। তিনি তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে প্রবাসীদের অংশগ্রহণ এবং শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় 'আসাল'-এর সামাজিক ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কানাডা ও আমেরিকার বাংলাদেশি প্রবাসীদের অভিজ্ঞতা ও সহযোগিতার আদান-প্রদান দু দেশের কমিউনিটিকেই সামনে এগিয়ে নিয়ে যাবে।

সভাপতির বক্তব্যে খন্দকার আব্দুল আহাদ বলেন, ডেমোক্রেটিক পার্টির মতো রাজনীতিতে প্রবাসীদের এই সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত আনন্দের ও গর্বের। মিনহাজ চৌধুরীর এই সফর দু দেশের বাংলাদেশি কমিউনিটির সম্পর্ককে আরও গভীর করবে।

সভায় উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন রোটারিয়ান মঈন চৌধুরী , ইমন চৌধুরী ওয়েছ , ইঞ্জিনিয়ার আবু জাহির মোহাম্মদ সাকিব, গিয়াস আহমদ , সাংবাদিক আব্দুল বাতিন ফয়সাল , নাসির খান , রোটারিয়ান তপু রায় , আলমগীর কবির , তাছনিম রহমান চৌধুরী , নুরুল আবির  সহ অন্যান্য সুধীজন। তাঁরা মিনহাজ চৌধুরীর সাফল্য কামনা করেন এবং প্রবাসীদের  পারস্পরিক সম্প্রীতি ও মেলবন্ধন ধরে রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত প্রবাসীরা মিনহাজ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।

BD EXPAT বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজকীয় দায়িত্ব পাবেন না—চিঠি পেয়ে বিস্মিত যুক্তরাজ্যে ফেরা হ্যারি-মেগান শিরোনাম মাহবুব উদ্দিনের অপ্রত্যাশিত বক্তব্যে প্রধান বিচারপতির ‘নজিরবিহীন’ এজলাস ত্যাগ শিরোনাম নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানি মামলা, কী বলেছিলেন তিনি শিরোনাম ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, ‘জয়বাংলা-জয়বঙ্গবন্ধু’ বলানোর চেষ্ঠা শিরোনাম বিশ্বের আবহাওয়া বদলে দেবে ‘গডজিলা এল নিনো’, বাংলাদেশে শুষ্কতা ও খরার ঝুঁকি শিরোনাম এবার নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের