Friday, 17 April 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 08:30 AM, 14 April 2026.
Digital Solutions Ltd

টাঙ্গাইলে ফার্মারস কার্ড বিতরণ

কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

Publish : 08:30 AM, 14 April 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত বিএনপি সরকার বিশ্বাস করে, এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষকদের মধ্যে 'ফার্মারস কার্ড' বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘১১টি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসেবে আমাদের কৃষক কার্ড প্রদানের অনুষ্ঠানটি হচ্ছে। প্রথম পর্যায়ে প্রায় ২২ হাজার কৃষকের কাছে কৃষক কার্ডের সুবিধা আমরা পৌঁছে দিতে চাচ্ছি।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। নির্বাচনের আগে আমরা দেশের মানুষের কাছে যে সকল প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, তার মধ্যে এই কৃষক কার্ডের প্রতিশ্রুতি ছিল। এর বাইরেও আমরা বলেছিলাম যে, কৃষকদের, বিশেষ করে যাদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সেই কৃষি ঋণ সুদসহ ১০ হাজার টাকা আমরা মওকুফ করব। আল্লাহর রহমতে আমরা নির্বাচনের পরে প্রথম সপ্তাহের মধ্যেই সেই কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। যার মাধ্যমে সমগ্র বাংলাদেশে প্রায় ১২ লাখ কৃষক এই সুবিধাটি পেয়েছে।’

‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করলেন ১৯৯১ সালে, উনি কিন্তু ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনাও সেই সময় মওকুফ করে দেওয়া হয়েছিল,’ উল্লেখ করেন তিনি।

কৃষকদের সেচ সমস্যা দূর করতে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তার জ্যেষ্ঠপুত্র বলেন, ‘যে বাংলাদেশে আমরা দেখেছিলাম ১৯৭৪ সালে দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছিল; দুর্ভিক্ষে প্রায় ৭ থেকে ৮ লাখ মানুষ মারা গিয়েছিল। সেই বাংলাদেশেই আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুধুমাত্র খাল খনন করায়, কৃষক সেচ সুবিধা পাওয়ার ফলে কৃষির উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং এই বাংলাদেশ অল্প পরিমাণে হলেও বিদেশে খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল।’

তারেক রহমান বলেন, ‘বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা। কৃষককে সচ্ছল হিসেবে গড়ে তোলা। সে জন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে, এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষকের কাছে ১০টি সুবিধা পৌঁছে দেবো। যে ১০টি সুবিধার মাধ্যমে কৃষক তার অবস্থান অনেক ক্ষেত্রে পরিবর্তন করতে সক্ষম হবে।’

‘একটি কথা আজকে পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই, আমরা যদি পর্যালোচালনা করি দেখব, এই বাংলাদেশে একমাত্র বিএনপি সরকার যতবার এই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বিএনপি সরকারই চেষ্টা করেছে কৃষক ভাই-বোনদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা বিএনপির ওপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন। এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দেবে,’ আশ্বাস দেন তিনি।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পরমাণু ইস্যুতে ছাড় দিতে পারে ইরান, আশাবাদ পাকিস্তানের শিরোনাম উইন-উইন চুক্তি চায় যুক্তরাষ্ট্র-ইরান, চাপ সৃষ্টি করে দর কষাকষি শিরোনাম পাকিস্তানের সামরিক-বেসামরিক কূটনীতি বিশ্বজুড়ে ঝড় তুলেছে শিরোনাম ইরানের ১০,০০০ কোটি ডলারের জব্দ , আলোচনার বড় বিতর্ক শিরোনাম পোপ লুই বনাম প্রেসিডেন্ট ট্রাম্প দ্বন্দ্ব : খ্রীষ্টধর্মের অপমান! শিরোনাম জুলাইয়ে দায়মুক্তি পেলেও শাপলা চত্ত্বরে ফাঁসছেন আইজিপি চৌধুরী মামুন