Monday, 01 June 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 08:03 AM, 01 June 2026.
Digital Solutions Ltd

হান্নাম মাসউদ এমপি যাবেন, হাতিয়ায় ফেরি দাঁড়িয়ে থাকলো দুই ঘন্টা

হান্নাম মাসউদ এমপি যাবেন, হাতিয়ায় ফেরি দাঁড়িয়ে থাকলো দুই ঘন্টা

Publish : 08:03 AM, 01 June 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

নোয়াখালীর হাতিয়ায় স্থানীয় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের জন্য নির্দিষ্ট সময়ের চেয়ে প্রায় দুই ঘণ্টা পর ফেরি ছাড়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে হাতিয়ার নলচিরা ঘাটে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গতকাল বিকেল সোয়া ৪টায় হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে এসে বিকেল ৫টা ৪৫ মিনিটে হাতিয়ার নলচিরা ঘাটে পৌঁছায় ফেরি মহানন্দা। নিয়ম অনুযায়ী, ফেরিতে যাত্রী, যানবাহন ও পণ্য উঠানামায় সর্বোচ্চ সোয়া এক ঘণ্টা সময় লাগে। সেই হিসাবে সন্ধ্যা সাতটার দিকে ফেরিটি পুনরায় চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে ফেরিটি ছেড়েছে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা দেরিতে।

যাত্রীদের অভিযোগ, বিকেল থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি পারাপারের জন্য বুকিং নেওয়া হয়। তবে ঘাটে পৌঁছে ফেরিটি খালি করার পর সেটিতে বুকিং নেওয়া যানবাহন উঠতে দেওয়া হচ্ছিল না। দীর্ঘ সময় ধরে না ছাড়ার কারণে ফেরিতে থাকা মানুষ ভোগান্তিতে পড়েন। বিশেষ করে ভ্যাপসা গরমের কারণে নারী ও শিশুদের ভোগান্তিতে পড়তে হয়।

জসিম উদ্দিন নামে ফেরির এক যাত্রী প্রথম আলোকে বলেন, ‘নির্দিষ্ট সময় পার হওয়ার পর কেন ফেরি ছাড়া হচ্ছে না, তা কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম। তারা তখন জানায়, এমপি সাহেব আসবেন, তারপর ফেরি ছাড়া হবে। এ সময় ফেরিতে কয়েক শ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।’

যাত্রীদের কয়েকজনের অভিযোগ, যথাসময়ে ফেরি না ছাড়ার কারণে তাঁরা চেয়ারম্যান ঘাট, সোনাপুর বা জেলা শহর মাইজদী গিয়ে ঢাকাগামী রাতের বাস ধরতে পারেননি। ফলে অনেককেই সারা রাত বাস কাউন্টারে বসে সময় কাটাতে হয়েছে।

ফেরির মাস্টার মোজাম্মেল হক বলেন, ‘বিকেল ৫টা ৪০ মিনিটে ফেরিটি নলচিরা ঘাটে পৌঁছায়। আনলোড ও লোডে সাধারণত ৪০ মিনিট করে সময় লাগে। কিন্তু আমাদের আগেভাগেই জানানো হয়েছিল, এমপি সাহেব আসবেন, তাই ফেরি ছাড়তে একটু দেরি হবে। এই কারণে আমরা শুরুতে গাড়িগুলো ওঠাতে দিইনি। এতে যাত্রীরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে রাত আটটার পর আমরা চেয়ারম্যান ঘাটের উদ্দেশে রওনা দিই।’ ফেরি ছাড়তে স্বাভাবিক সময়ের তুলনায় পৌনে এক ঘণ্টার মতো দেরি হয়েছে বলে দাবি করেন তিনি।

জানতে চাইলে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ একটি জাতীয় দৈনিককে জানান, একটি স্বার্থান্বেষী মহল ও অসাধু সিন্ডিকেট পরিকল্পিতভাবে ঘাটে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে। ওই চক্রটি মোটরসাইকেল, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ফেরিতে না তুলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখে। এর ফলে ঘাটসংলগ্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকালও এক ভাবে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। এর উদ্দেশ্য তাঁকে রাজনৈতিকভাবে হেয় এবং ব্যর্থ প্রমাণ করা।’

আবদুল হান্নান মাসউদ আরও বলেন, নির্দিষ্ট সময়েই তিনি ফেরিঘাটে পৌঁছেছেন। তাঁকেও ঘাটে পৌঁছানোর পর প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আইপিএল জিতলেন বিরাট কোহলি, আনুশকার উড়ন্ত চুমু শিরোনাম চাচাদের মাধ্যমে এবং চাচাদের জন্যই পরিচালিত; গণচাচাতন্ত্রী ভারত! শিরোনাম ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভে এরা কারা? শিরোনাম রামিসার খুনি কে এই ডলার, কেন দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি! শিরোনাম গ্রেট আমেরিকান কটন প্ল্যান, ট্রাম্প প্রশাসনের টার্গেট বাংলাদেশ শিরোনাম খনিজসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের অভিশাপ ‘সাইকস-পিকো সমঝোতা’ কী?