Friday, 17 April 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 09:44 AM, 31 December 2025.
Digital Solutions Ltd

সিলেটের প্রাচীন সভ্যতার নির্যাস সঞ্চিত হয়েছে সিলেট মঞ্জুষা

সিলেটের প্রাচীন সভ্যতার নির্যাস সঞ্চিত হয়েছে সিলেট মঞ্জুষা

Publish : 09:44 AM, 31 December 2025.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

 সিলেটে মানব বসতির গোড়াপত্তন হয় কয়েক হাজার বছর আগে। প্রাচীন এই পুণ্যভূমের সভ্যতার নির্যাস সঞ্চিত হয়েছে সিলেট মঞ্জুষায়। বাংলার উত্তর-পূর্ব কৌণিক এ জনপদের আদি সমাজজীবন, লোকঐতিহ্য, ভাষালিপি, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, আধ্যাত্মিক সাধনা, পুথিসাহিত্য, অর্থনীতি ও সংস্কৃতির বহুবর্ণিল ধারা একসূত্রে গ্রথিত হয়েছে এ সুবিশাল আয়োজনে। দশ খণ্ডে বিন্যস্ত এই দুষ্প্রাপ্য ভাণ্ডারে সংরক্ষিত পঁচিশটি গ্রন্থ কেবল  ইতিহাসের দলিল নয়, বরং ওই অঞ্চলের আত্মপরিচয়ের প্রতীক।

সাধক-সন্তদের আধ্যাত্মিক দীপ্তি, লোকজ জীবনের সুর, সংগীত ও কাব্যের রঙিন ধারা, রাজনীতি ও কৃষিজীবী জনতার প্রজ্ঞা, ভাষার স্বতন্ত্র সৌন্দর্য--এসবের সম্মিলনে সিলেট মঞ্জুষা হয়ে উঠেছে এক সমৃদ্ধ আর্কাইভ। এই গ্রন্থমালা পাঠকের মননে উন্মোচন করবে বিস্মৃতকালের গহনপথ; প্রকাশ করবে বাংলার ঐতিহ্যবাহী ভূমি সিলেটের প্রাণের স্বরূপ।

গবেষক, ইতিহাসপিপাসু কিংবা সাহিত্যপ্রেমী সকলের নিকট এই সিরিজ হতে পারে অমূল্য পুঁজি। সিলেট মঞ্জুষা নিছক দুই মলাটের কোনো গ্রন্থ নয়;  এটি সিলেটের মহিমা, ঐতিহ্য ও আত্মার অক্ষয় স্মারক।

...................

সি রি জ  সূ চি

....................

প্রথম খণ্ড >>>

# শ্রীহট্টের ইতিবৃত্ত—পূর্বাংশ

অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি

..................................

দ্বিতীয় খণ্ড >>>

# শ্রীহট্টের ইতিবৃত্ত—উত্তরাংশ

অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি

...................................

তৃতীয় খণ্ড >>>

# শ্রীহট্টের প্রাচীন ইতিকথা

হৃষীকেশ চৌধুরী

# বৃহত্তর সিলেটের ইতিহাস (প্রথম খণ্ড)

মো. আবদুল আজিজ, মোহাম্মদ হাবিবুর রহমান

মোহাম্মদ আবুল বশর, শুভেন্দু ইমাম, আবুল ফতেহ ফাত্তাহ

.......................................

চতুর্থ খণ্ড >>>

# শ্রীহট্ট দর্পণ

কাজী মাহাম্মদ আহমদ

# তরফের ইতিহাস

সৈয়দ আবদুল আগফর

# শ্রীহট্টের ইতিহাস

শ্রীমোহিনী মোহন দাশ গুপ্ত

# বৃহত্তর সিলেটের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)

মো. আবদুল আজিজ, মোহাম্মদ হাবিবুর রহমান

মোহাম্মদ আবুল বশর, শুভেন্দু ইমাম, আবুল ফতেহ ফাত্তাহ

...............................

পঞ্চম খণ্ড >>>

# তারিখে জালালি

মূল: মৌলভি নাসিরউদ্দিন হায়দার; অনুবাদ: মোস্তাক আহমাদ দীন

# শ্রীহট্টে ইসলাম জ্যোতি

মুফতি আজহারউদ্দিন আহমদ সিদ্দিকী

# শিলহটের ইতিহাস

মোহাম্মদ আশরাফ হোসেন সাহিত্যরত্ন

...................................

ষষ্ঠ খণ্ড >>>

# সিলেট: ইতিহাস ও ঐতিহ্য

শরীফ উদ্দিন আহমেদ

.....................................

সপ্তম খণ্ড >>>

# সিলেটী নাগরীলিপি পরিক্রমা

চৌধুরী গোলাম আকবর সাহিত্যভূষণ

# সিলেটি নাগরীলিপি শিক্ষা

মোস্তফা সেলিম

# সিলেটি নাগরীলিপি সাহিত্যে প্রণয়োপাখ্যান

মোস্তফা সেলিম

# মুন্সী সাদেক আলীর কেতাব হালতুননবী

মোস্তফা সেলিম

.......................................

অষ্টম খণ্ড >>>

# শ্রীহট্টীয় কথ্যভাষা

ব্রজদয়াল বিদ্যাবিনোদ

# ছিলোটি ভাষা

মুহম্মদ আসাদ্দর আলী

# সিলেটি নাগরীলিপি সাহিত্যের ইতিবৃত্ত

মোস্তফা সেলিম

# সিলেটি নাগরীলিপির সহজপাঠ

মোস্তফা সেলিম

....................................

নবম খণ্ড >>>

# সিলেটের শতবর্ষের সাংবাদিকতা

মহিউদ্দিন শীরু

# সিলেট গীতিকা: সমাজ ও সংস্কৃতি

আবুল ফতেহ ফাত্তাহ

......................................

দশম খণ্ড >>>

# শাহাজলাল বা শ্রীহট্টে মুসলমান

শ্রী রজনীরঞ্জন দেব

# চিরস্থায়ী বন্দোবস্ত-পূর্ব্ব শ্রীহট্টের ভূমি ও রাজস্ব ব্যবস্থা

শ্রীকমলাকান্ত গুপ্ত চৌধুরী

# সিলেটের অর্থনীতি ও সমাজ

ড. ইফফাৎ জাহান

ENTERTAINMENT বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নিয়ম বদলে পুলিশে ৪ হাজার সাব-ইন্সপেক্টর নিয়োগের চিন্তা শিরোনাম ট্রাম্পের বিরুদ্ধে পোপের নজীরবিহীন লড়াই, জবাব না উপেক্ষা শিরোনাম প্রতিপক্ষকে সহায়তাকারীদের ভিসায় যুক্তরাষ্ট্রের আরও কড়াকড়ি শিরোনাম বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক ‘বোঝাপড়ায়’ নতুন মোড় শিরোনাম পরমাণু ইস্যুতে ছাড় দিতে পারে ইরান, আশাবাদ পাকিস্তানের শিরোনাম উইন-উইন চুক্তি চায় যুক্তরাষ্ট্র-ইরান, চাপ সৃষ্টি করে দর কষাকষি