21 September 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 09:16 AM, 21 September 2026.
Digital Solutions Ltd

কানাডীয় বাংলাদেশিদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে: পাশা খন্দকার

কানাডীয় বাংলাদেশিদের মূলধারার  রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে: পাশা খন্দকার

টরন্টোয় গণসংবর্ধনায় বক্তব্য রাখছেন যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিক পাাশা খন্দকার এমবিই

Publish : 09:16 AM, 21 September 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

 কানাডার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় ও সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল স্তরে বাংলাদেশি বংশোদ্ভূতদের বলিষ্ঠ অবস্থান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, মূলধারার রাজনীতিবিদ ও বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশনের (বিসিএ) সাবেক সভাপতি পাশা খন্দকার এমবিই।

তিনি বলেছেন, "আমাদেরকে নিজ শেকড় বা রুট শক্তভাবে আঁকড়ে ধরে 'কানাডীয় বাংলাদেশি' হিসেবে মূলধারায় আত্মপ্রকাশ ঘটাতে হবে। প্রবাসে আমাদের নতুন প্রজন্মকে যোগ্য করে তুলতে হবে, যেন তারা প্রশাসনের সকল গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারে।"

কানাডা প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত রোববার রাতে টরন্টোর একটি স্থানীয় রেস্টুরেন্টে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে উষ্ণ বরণ করে নেওয়া হয়।

কানাডা বিএনপির প্রধান উপদেষ্টা ও প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব চৌধুরী রনি। টরন্টো সিটি বিএনপির সভাপতি মঈন চৌধুরীর পবিত্র কোরআন তেলাওয়াত এবং কানাডা পশ্চিম বিএনপির সভাপতি আহাদ খন্দকারের স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল পর্ব শুরু হয়।

যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান তুলে ধরে পাশা খন্দকার বলেন, "ব্রিটেনে কঠোর পরিশ্রমের পরও এখনও আমাদের মাত্র ৪ জন এমপি নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। অথচ সেখানে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত এমপিদের সংখ্যা অত্যন্ত উল্লেখযোগ্য এবং তারা ব্রিটিশ রাজনীতির মূলধারায় শীর্ষ নেতৃত্ব দিচ্ছেন। কেবল যুক্তরাজ্যেই নয়, কানাডার পার্লামেন্টেও তাদের শক্ত প্রতিনিধিত্ব ও নেতৃত্ব লক্ষ্য করা যায়। আমরা দেরিতে হলেও অনুধাবন করতে পেরেছি যে, পিছিয়ে থাকার দিন শেষ। আমাদের যোগ্য হতে হবে এবং এসব দেশের ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।"

নতুন প্রজন্মকে ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে গড়ে তোলার জোর তাগিদ দিয়ে তিনি বলেন, "আমাদের সন্তানদের মধ্যে সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। তারা কানাডার রাজনীতি, প্রশাসন ও অর্থনীতিসহ সকল গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত হয়ে সম্মিলিতভাবে বাংলাদেশের স্বার্থে কাজ করবে। তবে সাফল্যের এই যাত্রায় নিজেদের ঐতিহ্য ও পরিচয় ভুলে গেলে চলবে না। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি অর্জন করেছি। সন্তানদের কাছে এই গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরতে হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এই লক্ষ্যগুলো অর্জন করতে হবে।"

বক্তব্যে তিনি ব্রিটেনে প্রবাসীদের ত্যাগ ও শ্রমের বিনিময়ে গড়ে ওঠা বহু বিলিয়ন পাউন্ডের 'ব্রিটিশ কারি শিল্প'-এর সংগ্রাম ও সাফল্যের ইতিহাস স্মরণ করেন, যা বিশ্বমঞ্চে বাংলাদেশিদের অর্থনৈতিক ভিত্তির এক অনন্য উদাহরণ।

বাংলাদেশের বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূয়সী প্রশংসা করেন এমবিই পদকপ্রাপ্ত এই ব্যক্তিত্ব। তিনি বলেন, "তিনি (তারেক রহমান) অত্যন্ত সুন্দর ও নির্মল মনের একজন মানুষ, যার মধ্যে বিন্দুমাত্র খাদ নেই। তিনি দেশকে নিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসেন—এমন স্বপ্ন যা তাকে ঘুমাতে দেয় না, বরং দিনরাত দেশের মানুষের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে। তার নীতি অত্যন্ত স্পষ্ট; তিনি নিজে কখনো দুর্নীতি করবেন না এবং এক পয়সার দুর্নীতিও তার দ্বারা সমর্থিত হবে না। দেশের উন্নয়ন ও গণমানুষের সেবার মধ্যেই তিনি পরম আনন্দ খুঁজে পান।"

প্রবাসীদের কল্যাণ ও অধিকার রক্ষায় সরকারের প্রতিশ্রুতি পুনরুল্লেখ করে তিনি জানান, সিলেটের সন্তান প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রবাসীদের প্রতিটি সমস্যা সমাধানে অত্যন্ত আন্তরিক। তিনি প্রবাসীদের কল্যাণ মন্ত্রী, কোনো অকল্যাণ করা তার কাজ নয়।

পাশা খন্দকার আরও বলেন, প্রবাসীদের যেকোনো জটিলতা বা সমস্যা হলে সহযোগিতার জন্য তারা পাশে আছেন। সমগ্র সিলেটের উন্নয়নে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, যেকোনো সমস্যায় স্থানীয়ভাবে বিএনপির সভাপতি আহাদ খন্দকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রয়োজনে পাশা খন্দকার কিংবা বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তা দ্রুত সমাধানের চেষ্টা করবেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—কানাডা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ছাদ চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন মাহমুদ, সাবেক চেয়ারম্যান মিসবহুল কাদির ফাহিম, ওন্টারিও বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইমন চৌধুরী, নিউজ ডিপ্লোমেটস সম্পাদক ও প্রকাশক দুলাল আহমদ চৌধুরী, বেলায়েত হোসেন রিপন, ইঞ্জিনিয়ার আবু জহির সাকিব, সিপিএ যুবায়ের আহমেদ, জাকির হোসেন, মো. হাবিবুর রহমান সালাম, নাজমা রহমান, প্রবাসী টিভির সিইও আরিফ হোসেন, সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল, মকবুল হোসেন, ইউসুফ তালুকদার, লায়েকুল হক চৌধুরী, মোহাম্মদ আলী রেজা, নাহিদ আহমদ, সোহেলুজ্জামান সুহেল, মাসরুর হোসেন রিপন, মো. গিয়াস উদ্দিন ও সৈয়দ মাহবুব হোসেনসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক ও নেতৃবৃন্দ।

BD EXPAT বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কানাডীয় বাংলাদেশিদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে: পাশা খন্দকার শিরোনাম চুরির দায়ে অভিযুক্ত এম সি একাডেমির শিক্ষক উজ্জল এখনও বরখাস্ত হয়নি! শিরোনাম গাজী নজরুলের কথিত স্ত্রীকে হত্যা না আত্মহত্যা, পুলিশ হেফাজতে প্রথম স্ত্রীসহ এমপি শিরোনাম অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিরোনাম জাতিসংঘে শান্তিপ্রিয় ও সম্ভাবনাময় বাংলাদেশের বার্তা দেবেন তারেক রহমান শিরোনাম অবরুদ্ধ ইয়েমেন থেকে লোহিত সাগরের নিয়ন্ত্রণ: হুথিদের শক্তির রহস্য কী?